News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভাটপাড়ায় রামপুজোর আয়োজন তৃণমূল নেতার, শুরু চাপানউতোর
Image

ভাটপাড়ায় রামপুজোর আয়োজন তৃণমূল নেতার, শুরু চাপানউতোর

উত্তর ২৪ পরগণা, ২২ জানুয়ারি, (হি.স.): রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বাংলায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রামমন্দির উদ্বোধনের দিনই ‘সংহতি মিছিলে’র ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ ভাটপাড়ায় রামপুজোর আয়োজন করলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে।

তৃণমূল নেতার রামপুজোর আয়োজন নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। যদিও রাজনৈতিক আকচা আকচিতে কান দিতে নারাজ প্রিয়াঙ্কু। তিনি স্পষ্টভাবে জানান, “রামের পুজো সবাই করে। রাম রাজ্য সবাই চায়। কারণ, সেই সময় প্রজারা রামের কাছে কথা বলতে পারতেন। সেই রামরাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন। ধর্ম ধর্মের জায়গায় এবং রাজনীতি রাজনীতির জায়গায়।”

আর রামপুজোর আয়োজনে তৃণমূল নেতাকে সাহায্য করছেন তাঁর কাউন্সিলর স্ত্রী। ৮ লক্ষ প্রদীপ দিয়ে ইতিমধ্যেই ১৩০ ফুটের রামমূর্তিও তৈরি করিয়েছেন তাঁরা। শুরু হয়েছে পূজার্চনা।প্রিয়াঙ্কু পাণ্ডে, উত্তর ২৪ পরগনার পরিবহণ দপ্তরের ভাইস চেয়ারম্যান। তাঁর স্ত্রী জ্যোতি ভাটপাড়ার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সস্ত্রীক তৃণমূল নেতার রামপুজোর আয়োজন নিয়ে আপাতত মেতে রয়েছে ভাটপাড়া।

প্রিয়াঙ্কু জানান, গ্রিনিস বুক অব রেকর্ডে নাম থাকা বিহারের শিল্পী অজয় কুমার রামমূর্তি তৈরি করেছেন। বিভিন্ন জায়গা থেকে আসা ১৩ জন এবং স্থানীয় ১০০ জন শ্রমিক মিলে রামমূর্তি তৈরি করেছেন।

Releated Posts

ইসিআই-র বিরুদ্ধে সরব ভারত জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top