News Flash

  • Home
  • দেশ
  • নতুন দিল্লি থেকে অযোধ্যায় স্পাইস জেটের বিশেষ বিমানের উদ্বোধনে ভি কে সিং
Image

নতুন দিল্লি থেকে অযোধ্যায় স্পাইস জেটের বিশেষ বিমানের উদ্বোধনে ভি কে সিং

গাজিয়াবাদ, ২১ জানুয়ারি (হি.স.) : নতুন দিল্লি থেকে অযোধ্যায় স্পাইস জেটের বিশেষ বিমানের উদ্বোধন করলেন সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং। রবিবার নয়াদিল্লি থেকে স্পাইস জেটের বিশেষ বিমান অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়। এই রুটে স্পাইস জেটের এটিই প্রথম বিমান। রাষ্ট্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ভি কে সিং, তাঁর স্ত্রী ভারতী সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি রবিবার ওই বিমানে করে অযোধ্যায় রওনা দেন।

এই বিমানটি রওনা দেওয়ার আগে মন্ত্রী ভি কে সিং জানান, অযোধ্যার উদ্দেশ্যে যেসব ভক্তরা যেতে চান তাদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাকে অর্থবহ করতে রবিবার প্রথম বিশেষ বিমান ছাড়বে। তিনি বলেন,অযোধ্যার পবিত্র ভূমি পর্যটনের ক্ষেত্রে ক্রমাগত প্রসারিত হচ্ছে। অযোধ্যার পবিত্র ভূমি উত্তরপ্রদেশের বিশেষ পর্যটন স্থানগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাতে দেশের সমস্ত নাগরিক সেখানে যাওয়ার জন্য পরিবহন সুবিধা পেতে পারেন, সেই কারণেই এদিন প্রথম এই বিমানটি দিল্লি থেকে রওনা দেবে।
এভিয়েশন কোম্পানি স্পাইজেট দুই দিন আগে ঘোষণা করেছিল, ১ ফেব্রুয়ারি থেকে দেশের আটটি শহর ও অযোধ্যার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে। সংস্থাটি আরও জানায় যে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে, রাম ভক্তদের সুবিধার্থে ২১ জানুয়ারি নয়াদিল্লি থেকে অযোধ্যায় একটি বিশেষ বিমান চালানো হবে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top