News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাফ ম্যারাথনের আয়োজন কলকাতা পুলিশের, দৌড়ে সামিল তৃণমূলের অভিষেক
Image

হাফ ম্যারাথনের আয়োজন কলকাতা পুলিশের, দৌড়ে সামিল তৃণমূলের অভিষেক

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): রবিবাসরীয় শীতের সকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাফ ম্যারাথনের আয়োজন। দৌড়ে সামিল হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন অভিষেক। রবিবার ভোরে রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এছাড়াও ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা। ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহারা।

এই ম্যারাথনে দৌড়ানোর জন্য ছিল তিনটি ক্যাটাগরি। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার, ৫ কিলোমিটার। যে যার ইচ্ছা মতো যে কোনও বিভাগে নাম দিয়েছেন। সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়ে ফেলেছেন প্রচুর প্রতিযোগী। এরই মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ফুরফুরে মেজাজে। রেড রোডে যোগ দেন ম্যারাথনে। নাম লিখিয়ে ফেলেন ১০ কিলোমিটার ক্যাটাগরিতে।

Releated Posts

১৪ মে থেকে দেশজুড়ে অমুল দুধের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি

গান্ধীনগর, ১৩ মে : দেশের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন(জিসিএমএমএফ) বুধবার ঘোষণা করেছে যে,…

ByByTaniya Chakraborty May 13, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলাগুলি পুনরায় খোলার নির্দেশ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের

কলকাতা, ১৩ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রশাসনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর ভাবনা অন্ধ্রপ্রদেশে, জানালেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৩ মে : প্রশাসনিক ক্ষেত্রেও ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের সংস্কৃতি চালু করার পরিকল্পনার কথা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top