News Flash

  • Home
  • দিনের খবর
  • অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর তিনদিনের সফরে কলকাতা আসবেন ভাগবত
Image

অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর তিনদিনের সফরে কলকাতা আসবেন ভাগবত

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.)। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদানের পর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত আবার কলকাতায় আসবেন। এবার তিনদিনের কলকাতা সফরে আসছেন মোহন ভাগবত।

শনিবার এটি নিশ্চিত করে সংঘের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ডাঃ মোহন ভাগবত কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। ২২ জানুয়ারি তিনি কলকাতায় পৌঁছাবেন। ২৩ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি রাজ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে।

২৩ জানুয়ারি বারাসাতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সেখানে গণবেশে উপস্থিত থাকবেন হাজার স্বয়ংসেবক । গত বছরও ২৩ জানুয়ারি কলকাতায় ছিলেন মোহন ভাগবত। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।

গত মাসে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন সরসঙ্ঘচালক। প্রাক্তন সিবিআই প্রধান উপেন বিশ্বাস থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্র তারকা ভিক্টর ব্যানার্জি, তবলা বাদক বিক্রম ঘোষ থেকে বিজেপি নেতা কল্যাণ চৌবে, তিনি তাঁদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন। লোকসভা নির্বাচনের পরিবেশে মোহন ভাগবতের বারবার পশ্চিমবঙ্গ সফর নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। যদিও বিজেপির তরফে দিলীপ ঘোষ ইতিমধ্যেই বলেছেন, সঙ্ঘপ্রধান প্রতি বছর একই ভাবে পশ্চিমবঙ্গে সফর করেন। এটা নতুন কিছু নয়।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top