News Flash

  • Home
  • খেলা
  • গীতারাণী দাস স্মৃতি প্রাইজমানি নক আউট ভলিবল, বর্তমান সরকার খেলাধুলার বিকাশে বিশেষ নজর দিয়েছে: মুখ্যমন্ত্রী
Image

গীতারাণী দাস স্মৃতি প্রাইজমানি নক আউট ভলিবল, বর্তমান সরকার খেলাধুলার বিকাশে বিশেষ নজর দিয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি : খেলাধুলার মাধ্যমে মানুষের যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে তা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয়। রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার বিকাশে বিশেষ নজর দিয়েছে। আজ সন্ধ্যায় অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে দু’দিনব্যাপী প্রথম গীতারাণী দাস স্মৃতি প্রাইজমানি নক আউট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে খেলো ত্রিপুরা কর্মসূচি শুরু করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যাতে কর্মসংস্থানেরও সৃষ্টি হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। খেলাধুলার বিকাশে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সুফল পাওয়া যাচ্ছে। খেলাধুলার অঙ্গনে ত্রিপুরা এখন ভালো ফলাফল করছে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে ত্রিপুরার ছেলেমেয়েরা প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের খেলাধুলার মানের অনেক উন্নতি ঘটেছে। বিভিন্ন জাতীয় ইভেন্টে ত্রিপুরার ফলাফল এখন যথেষ্ট ভালো হচ্ছে। যুব সমাজ যাতে নেশার প্রতি আকৃষ্ট না হতে পারে সে লক্ষ্যে খেলাধুলার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুরনিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারাণী সরকার, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা প্রমুখ। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ২১টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে বীরাম্মা কালীবাড়ি ২৫- ২০, ২০-২৫, ১৫-১৩ পয়েন্টে ত্রিপুরা পুলিশ ‘এ’ দলকে হারিয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top