News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনসিসি-র বিভিন্ন প্রয়াসের মাধ্যমে দেশের যুব সমাজ সামাজিক দক্ষতা বিকাশ করছে : রাজনাথ সিং
Image

এনসিসি-র বিভিন্ন প্রয়াসের মাধ্যমে দেশের যুব সমাজ সামাজিক দক্ষতা বিকাশ করছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): এনসিসি-র বিভিন্ন প্রয়াসের মাধ্যমে দেশের যুব সমাজ সামাজিক দক্ষতা বিকাশ করছে। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, এনসিসি তরুণ প্রজন্মের মধ্যে শুধুমাত্র জাতীয়তা নয়, জাতীয় গর্বও জাগিয়ে তোলে। শনিবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ক্যাম্পে এনসিসি ক্যাডেটদের সম্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, “দেশের গর্ব মানুষের হৃদয়ের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এই গর্ববোধের কারণেই ভারত স্বাধীন হয়েছিল।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, তিনি নিজেও এনসিসি ক্যাডেট ছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সময় প্রতিযোগিতার সময় এবং এই যুগে তরুণদের শুধু লেখাপড়া চালিয়ে যাওয়াই জরুরি নয়, পড়াশোনার পাশাপাশি নিজেদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবেও সক্ষম হতে হবে। রাজনাথ আশা প্রকাশ করে বলেন, ক্যাডেটদের সার্বিক উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করবে এনসিসি এবং তাঁদের ব্যক্তিত্ব উন্নততে সাহায্য করবে।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top