News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম মন্দির নির্মাণ হল ‘অখণ্ড ভারত’-এর দিকে এক ধাপ এগোনো : মোহন যাদব
Image

রাম মন্দির নির্মাণ হল ‘অখণ্ড ভারত’-এর দিকে এক ধাপ এগোনো : মোহন যাদব

ভোপাল, ২০ জানুয়ারি (হি.স.) : রাম মন্দির নির্মাণ হল ‘অখণ্ড ভারত’-এর দিকে এক ধাপ এগোনো, শনিবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে একথা বলেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শনিবার ২০ জানুয়ারি ভোপালের বৈরাগড় এলাকায় একটি হনুমান চালিসা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে একথা বলেন মোহন যাদব।

তিনি এদিন বলেন, উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি নতুন রাম মন্দির নির্মাণ অখণ্ড ভারত বা অবিভক্ত ভারতের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। যদি ঈশ্বর চান তাহলে অখণ্ড ভারত আফগানিস্তান পর্যন্ত প্রসারিত হবে বলেও মন্তব্য করেন যাদব। তিনি শনিবার গণ হনুমান চালিসা পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, দেশের নাগরিকদের জন্য সৌভাগ্যের বিষয় যে মন্দিরটি ১৯৯০-৯২ সাল থেকে ৩০-৩২ বছরের সংগ্রামের পরে অবশেষে নির্মিত হয়েছে। তিনি জানান, সম্রাট বিক্রমাদিত্য এই স্থানে ভগবান রামের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের খারাপ সময়ে শত্রুরা ওই মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল। তাদের চোখে কাঁটার মতো ছিল ওই মন্দির।
সেসময় একইভাবে ভারত রাম মন্দিরের পাশাপাশি সিন্ধুকেও হারায়। পঞ্জাব বিভক্ত হয়ে যায় এবং ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান গঠিত হয়।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top