News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিজেপি
Image

প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিজেপি

পাটনা, ২০ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী মোদীর বিহার সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিজেপি, শনিবার প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই তথ্য জনা গিয়েছে।

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠানের পর মোদী বিহার সফরে যাবেন। আর এই সফরের মধ্যে দিয়েই বিজেপির নেতা-মন্ত্রীরা কেন্দ্রীয় স্তর থেকে রাজ্যস্তরে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবে। ২৭ বা ২৮ জানুয়ারি বিহার সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্য ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর সফরে পরিবর্তন হলেও হতে পারে।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও বেত্তিয়ার সাংসদ ডাঃ সঞ্জয় জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী মোদীর বিস্তারিত কর্মসূচি এখনও প্রকাশ্যে আসেনি তবে এটা নিশ্চিত যে প্রধানমন্ত্রী তিরহুত অঞ্চলের বেত্তিয়া, বাল্মীকিনগর, মতিহারি, শিবহার এবং মুজাফফরপুর এলাকায় অনেক উপহার দিতে পারেন। প্রধানমন্ত্রী এখানে অনেক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নরেন্দ্র মোদী চম্পারণ থেকে বিজেপির প্রচার শুরু করবেন এবং বিরোধী দলগুলির কাছে একটি চ্যালেঞ্জ উপস্থাপন করবেন।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top