News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘সম্প্রীতি সমাবেশ’ নিয়ে আদালতের সতর্কতা কী লজ্জার ব্যাপার, মন্তব্য শুভেন্দুর
Image

‘সম্প্রীতি সমাবেশ’ নিয়ে আদালতের সতর্কতা কী লজ্জার ব্যাপার, মন্তব্য শুভেন্দুর

কলকাতা, ২০ জানুয়ারি, (হি.স.): ‘সম্প্রীতি সমাবেশ’-এর ব্যাপারে আদালতের সতর্কতা কী লজ্জার ব্যাপার। শনিবার এক্স হ্যাণ্ডেলে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “মাননীয় হাইকোর্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তার ২২শে জানুয়ারির বিভেদমূলক তথাকথিত ‘সম্প্রীতি সমাবেশ’ আয়োজনের ব্যাপারে সংযত হতে বলেছে। কী লজ্জার ব্যাপার! সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য ওই জঘন্য পরিকল্পনা হয়েছে।

২২শে পশ্চিমবঙ্গে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি গত ১৮ই একটি জনস্বার্থ মামলা দায়ের করি। তার ভিত্তিতে মাননীয় আদালত নিঃসন্দেহে তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে ওই গৌরবময় আদেশ দিয়েছে।

মুখ্যসচিব এবং ডিজিপিও মাননীয় আদালতের আদেশকে নিষ্ঠার সাথে অনুসরণ করবেন। সুনির্দিষ্ট অনুমতি ছাড়া জেলাগুলিতে তথাকথিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে না। শ্রী রাম উৎসব উদযাপনকে বিরক্ত করতে পারে, এমন কিছু আয়োজনে রাশ টানার ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদের ‘রাবার স্ট্যাম্প’ যাঁরা, তারা শুক্রবার অনেক কিছু বলেছিল। উত্তরে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব সেই আদেশের ১১ এবং ১২ অনুচ্ছেদের প্রতি। আদালতের সার্ভারে তা সদ্য আপলোড করা হয়েছে।

পশ্চিমবঙ্গের সঠিক চিন্তাশীল নাগরিকদের সবাইকে রাম রাম।”

Releated Posts

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top