News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, দুই মহিলা নকশাল-সহ ৩ মাওবাদী নিকেশ
Image

ছত্তিশগড়ে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, দুই মহিলা নকশাল-সহ ৩ মাওবাদী নিকেশ

বিজাপুর, ২০ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী-দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বিজাপুর জেলার বাসাগুদা থানা এলাকার অন্তর্গত বালাম নেদ্রার কাছে বেলাম গুট্টার পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে দু’জন মহিলা ও একজন পুরুষ। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

পুলিশ জানিয়েছে, মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে জানতে পাওয়ার পর বিজাপুর জেলার বাসাগুদা থানা এলাকার অন্তর্গত বালাম নেদ্রার কাছে বেলাম গুট্টার পার্বত্য অঞ্চলে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। নিরাপত্তা বাহিনী পৌঁছতেই মাওবাদীরা গুলি চালায়, সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় এনকাউন্টার। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই মহিলা-সহ ৩ মাওবাদী।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top