News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি রাজ্যে ক্ষমতার দখল করে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: কংগ্রেস
Image

বিজেপি রাজ্যে ক্ষমতার দখল করে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি : রাজ্যে এসেই বিভিন্ন বিষয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ গিরিশ চৌদঙ্কর। রাজ্যে অপরাধজনিত ঘটনা, নেশার বাড়বাড়ন্ত, দরিদ্রতার মত বিষয় নিয়ে এদিন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

তিনি বলেন, অভাবের তাড়নায় সন্তান বিক্রি, নেশার কারবারিদের বাড়বাড়ন্ত এবং রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির জন্য পুরোপুরিভাবে দায়ী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।  পুরো মন্ত্রিসভা এর জন্য দায়ী।
তাঁর কথায়, ড্রাগসের করাল গ্রাস থেকে রাজ্যের যুবসমাজকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ফলে এই নেশা একটি একটি করে পরিবারকে ধ্বংস করছে। বিজেপি রাজ্যে ক্ষমতার দখল করে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর এগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না দেখে শুধুমাত্র নিজের ছবি কিভাবে খবরের কাগজে ও টিভি স্ক্রিনে প্রচার করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছেন।  

শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারকে এভাবেই তোপ দাগলেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ।

তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর ভারত জুড়ো‌ ন্যায় যাত্রার প্রসঙ্গে বলেন, মনিপুর থেকে শুরু হয়ে নাগাল্যান্ড ও আসাম হয়ে ভারত জুড়ো যাত্রার আয়োজন করা হবে। রাহুল গান্ধীর এই ভারত জুড়ো যাত্রা ঘিরে ত্রিপুরায়ও পরিস্থিতির পরিবর্তনে এসেছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এর সফলতা মিলবে বলেও দাবি তাঁর।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top