ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। অংশুমান ও অনিকেশের দুর্দান্ত ব্যাটিংয়ে কুপোকাত দশমীঘাট প্লে সেন্টার। বৃহস্পতিবার ডক্টর বি আর আম্বেদকর মাঠে প্রগতি প্লে সেন্টার ৯৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো দশমীঘাট দলকে। টস জিতে দশমীঘাট দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে দারুন ভাবে কাজে লাগায় প্রগতির ব্যাটসম্যানরা। নির্ধারিত ৪৫ ওভারে প্রগতির স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২৩৯ রান। ব্যাট হাতে দলের পক্ষে অনিকেশ বিশ্বাস সর্বাধিক ৬৩ রান করে। এছাড়া অংশুমান নন্দী৫০, মাহির্নব লস্কর ৪১,শ্রেষ্ঠাংসু দেব ২৯, আয়ুশ সরকার ১৩ রান করে। অতিরিক্ত ভরসা দেয় ২১ রানের। বল হাতে দশমীঘাটের পক্ষে চারটি উইকেট নেয় আরাফত হোসেন। একটি করে উইকেট নেয় সুরজিৎ পাল, আরশাদ খান, রণবীর দাস, জয়ন্ত সাহারা।জয়ের জন্য দশমীঘাট দলের সামনে টার্গেট দাঁড়ায় ২৪০ রানের। যাকে তাড়া করতে নেমে দল ৪৫ ওভারে শেষ পর্যন্ত ১৪৩ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের হয়ে প্রশান্ত বিশ্বাস ৪০,আরাফাত হোসেন অপরাজিত ৩১, সুরজিৎ পাল নট আউট ১৭, দেবজিত দাস ১২ রানই করতে সক্ষম হয়। প্রগতির হয়ে শিবরাজ ভট্টাচার্য তিনটি, আয়ুশ সরকার দুটি এবং একটি করে উইকেট নেয় অংশুমান নন্দী, ইয়াশ দেববর্মারা।

ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে টানা ৪র্থ জয় প্রগতি প্লে সেন্টারের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















