News Flash

  • Home
  • খেলা
  • কর্নেলকে ১০ উইকেটে হারিয়ে টানা ৪র্থ জয় জি.বি প্লে সেন্টারের
Image

কর্নেলকে ১০ উইকেটে হারিয়ে টানা ৪র্থ জয় জি.বি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। ১০ উইকেট অক্ষত রেখে জয় হাসিল করে নিলো জিবি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ক্রিকেটে বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো রানিরবাজার মাঠে। টস জিতলেও ম্যাচ আর জেতা হলো না শেষ অবধি কর্নেল কোচিং সেন্টারের। প্রথমে ব্যাট করে কর্নেল শিবির ৩৩.২ ওভারে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৮৪ রান। ব্যাটে দলের পক্ষে নীলাদ্রি দাস ৩৩,শতভিক ঘোষ ৯ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২০ রানের। বলে জিবির পক্ষে উজ্বয়ন বর্মণ ৪ টি এবং দুটি করে উইকেট দখল করে  ডার নিয়েল চক্রবর্তী, ঋতুরাজ ঘোষরা।পাল্টা খেলতে নেমে জিবি প্লে সেন্টার ৮.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে সৌমরাংশু পাল ৪৩, রাজদীপ ঘোষ ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top