News Flash

  • Home
  • খেলা
  • টিপিটিএল-এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন
Image

টিপিটিএল-এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার পাশাপাশি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টিপিটিএল-এর প্রথম অপারেশনাল ডে উদযাপিত হয়েছে আজ। আগামীকাল এর বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির থেকে শুরু করে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তবে এর প্রাক সন্ধ্যায় আজ, বৃহস্পতিবার স্থানীয় সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে বিকেল তিনটা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পাঁচটা থেকে প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সামগ্রিকভাবে আজ যেন অন্য মাত্রা বয়ে এনেছে। প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরযূ চক্রবর্তী, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট সুপ্রভাত দেবনাথ এবং সম্মানীয় অতিথি এমডি বিদ্যুৎ নিগম দেবাশীষ সরকার, ফিন্যান্স ডিরেক্টর এস এস ডোগরা, ট্রান্সমিশন জিএম রঞ্জন দেববর্মা, টেকনিক্যাল জিএম স্বপন দেববর্মা, জেনারেশন জিএম হরেকৃষ্ণ দাস, ফিন্যান্স জিএম গৌতম মুখোপাধ্যায়, কোম্পানি সেক্রেটারি অলক শ্রীবাস্তব বিভিন্ন স্পোর্টস ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন। বক্তৃতায় বিশিষ্ট বক্তারা টিপিটিএল-এর এই আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন। পরবর্তী অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ-এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত সচিব উদয়ন সিনহা সহ অন্যান্য অতিথিবৃন্দ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্ব: অজিত দেবনাথ, দীপক গাঙ্গুলী, শ্রীমতি রঞ্জিতা দে, সলিল রায়চৌধুরী, স্বপন চক্রবর্তীকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন। একই অনুষ্ঠানে টিপিটিএল আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে মহিলা ও পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স দলের পুরস্কার সহ ব্যক্তিগত সেরা খেলোয়াড়দের হাতেও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আগরতলা প্রেসক্লাবের ক্রিকেট টিমের খেলোয়ারদেরও সংবর্ধনা জানানো হয়। ট্রান্সমিশন জিএম রঞ্জন দেববর্মা ওনার স্বাগত ভাষণে টিপিটিএল গঠনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি বিদ্যুৎ নিগম, পুরো পরিবারের প্রত্যেক সদস্যদের সেবামূলক নিরলস প্রয়াসের কথা ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এজিএম নিরূপম গুহ।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top