ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। ভারতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছে ত্রিপুরার ফুটবলার জন জমাতিয়া। ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানোর দারুন সুযোগ পাচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষার্থী জন জমাতিয়া। সুব্রত মুখার্জি কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে জন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লীগে ভারতীয় দলের হয়ে খেলার জন্য জন জমাতিয়াকে প্রশিক্ষণ পর্বে পাঠানোর জন্য চিঠি এসেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লী এবং ব্যাঙ্গালুরুতে আয়োজিত বয়স ভিত্তিক এস এম কাপ জাতীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচক মণ্ডলী ত্রিপুরার জন জমাতিয়াকে বাছাই করে নিয়েছে ভারতীয় দলের হয়ে খেলার জন্য। নিঃসন্দেহে রাজ্যের ফুটবল জগতে এটি একটি দারুণ খবর। আশা করা হচ্ছে জন আসন্ন টুর্নামেন্টে সুযোগ পেয়ে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করতে পারবে।

ভারতীয় ফুটবল দলে ডাক পেলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের জন জমাতিয়া
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















