News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন মাস ধরে বন্ধ অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর পেনশন ভাতা, মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করুক, দাবি তাদের
Image

তিন মাস ধরে বন্ধ অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর পেনশন ভাতা, মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করুক, দাবি তাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর কর্মীদের মধ্যে তিন মাস ধরে পেনশন না পায় ক্ষোভ দেখা দিয়েছে। নভেম্বর, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি মাস চলছে ৩ মাস যাবত রাজ্য সরকারের দেহরক্ষী বাহিনীর অবসরপ্রাপ্তদের যে পেনশন দেওয়া হয় তা একাউন্টে না ঢোকায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগে তাদেরকে দেওয়া হতো মাসে ৭০০ টাকা করে। পরবর্তী সময়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৭০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এই পেনশন বা ভাতা ২৫০০ টাকা করা হয়। এমনিতেই পাওয়া যায় মাত্র আড়াই হাজার টাকা তার ওপর তিন মাস যাবত এক টাকা ও একাউন্টে না ঢোকায় বিপন্ন হয়ে পড়েছে অবসরপ্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর কর্মীরা।

তারা তাদের প্রাপ্য মাসিক টাকা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানিয়েছে যাতে তাদের জমানো মাসিক টাকা এবং প্রতি মাসের টাকা যথাসময়ে পেয়ে যায়। প্রত্যেকেরই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে একাউন্ট রয়েছে। বারে বারে একাউন্টে গিয়ে টাকা ঢুকেছে কিনা খোঁজ করে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।

জানা গেছে, রাজ্যে এরূপ তিনশোর মত অবসরপ্রাপ্ত গৃহকর্মী রয়েছে। এতদিন যাবত প্রতিমাসের ২০ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে একাউন্টে টাকা ঢুকে যেত। কিন্তু নভেম্বর, ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি মাসের ১৭ তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও এক টাকা ও একাউন্টে না ঢুকায় তীব্র আর্থিক সংকটে ভুগছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী যেন অতিদ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে তাদের প্রাপ্ত অর্থ পাইয়ে দেন তার দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top