News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাতিল রাষ্ট্রপতির অসম সফর, পাঠিয়েছেন ভিডিও বার্তা, জানান মুখ্যমন্ত্রী
Image

দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাতিল রাষ্ট্রপতির অসম সফর, পাঠিয়েছেন ভিডিও বার্তা, জানান মুখ্যমন্ত্রী

ডিফু (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন অসমের ডিফু সফর বাতিল হয়ে গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আজ বুধবার দুপুরে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে ডিমাপুর এসেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ঘন কুয়াশা এবং পাহাড়ে ঘন মেঘের দরুন ডিফুর উদ্দেশ্যে যাত্রা করার ঝুঁকি নিতে চাননি রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

আজ অসমের কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসোতে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদীর। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর ডিফু সফর বাতিল করা হয়েছে, কার্বি যুব উৎসবস্থলে সাংবাদিকদের জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্ৰী আরও জানান, একই কারণে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়াও উৎসবে যোগ দিতে পারেননি।

মুখ্যমন্ত্ৰী বলেন, রাষ্ট্রপতির বক্তৃতা শুনতে এবং কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উপভোগ করতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। কিন্তু কার্বি আংলঙের পাহাড়ে আজ খুব ঘন মেঘ ছিল। তিনি শিলং থেকে এসেছিলেন ঠিকই। কিন্তু কার্বি আংলঙে অবতরণ করতে পারেননি।

হিমন্তবিশ্ব বলেন, তবে রাষ্ট্রপতি এই অনুষ্ঠানের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। তা সন্ধ্যায় জনসাধারণের কাছে তুলে ধরা হবে।

উল্লেখ্য, তিনদিনের সফরসূচি নিয়ে গত ১৫ জানুয়ারি মেঘালয় ও অসমে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুৰ্মু। ওইদিন বেলা দুটায় বিশেষ উড়ানে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গুয়াহাটি বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে করে মেঘালয়ের তুরায় চলে যান রাষ্ট্রপতি। তুরার পিএ সাংমা স্টেডিয়ামে পঞ্চম মেঘালয় গেমসের উদ্বোধন, রাজ্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, মহিলাদের স্বাবলম্বী সংক্রান্ত কার্যক্রম ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন তিনি।

গতকাল সন্ধ্যায় শিলঙে অবস্থিত রাজভবনে মেঘালয় সরকার আয়োজিত এক কার্যক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসামরিক সংবৰ্ধনা প্রদান করা হয়েছে।

আজ ১৭ জানুয়ারি অসমের কার্বি আংলং জেলা সদর ডিফুর তারালাংসোতে কার্বি যুব উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ না করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top