News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ
Image

নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ১৬ জানুয়ারী : তিনদিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে মনু নদী থেকে। ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালী মহকুমার নেপালটিলা থানাধীন দামোদর রিয়াং পাড়ায়। মৃত ব্যক্তির নাম পরিতোষ বিশ্বাস (৩৫), পিতা মৃত জগমোহন বিশ্বাস, বাড়ি নালকাটা কলনজয় সিং পাড়া।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে মনু থানার পুলিশ।

ঘটনার বিবরণ জানা যায়, গত ১৩ জানুয়ারি কাজের উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি ফেরেনি নালকাটা কলনজয় সিং পাড়ার বাসিন্দা পরিতোষ বিশ্বাস। পেশায় সে রাবার ব্যবসায়ী। অনেক খোঁজাখুঁজি করার পর পরিবারের তরফ থেকে মনু থানায় নিখোঁজ ডাইরি করা হয়।

এদিকে পুলিশের পাশাপাশি গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে। এলাকাবাসীর সন্দেহ হয় দামোদর রিয়াং পাড়ার বাসিন্দা সাধনরয় রিয়াং এর উপর। কারন প্রায় দিনই সাধন রায়ের দোকানে জুয়ার আসর বসে। সেখানে পরিতোষও খেলতে যায় বলে জানা গেছে। সাধন রায়কে পরিতোষের বিষয়ে জানতে চাইলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে।

সে জানায় ঘটনার দিন তার দোকান ৮ পর্যন্ত খোলা থাকলেও  পরিতোষ কে সে দেখেনি। অথচ প্রত্যক্ষদর্শীদের মতে দোকান ৬টা নাগাদই বন্ধ করে  দোকানেই তার মেয়ের জামাই কন্দরাম রিয়াং এর মোবাইল দিয়েই জুয়ার আসর বসে। সেই আসরেই পরিতোষও ছিল বলে খবর।

১৬ জানুয়ারি বেলা আনুমানিক ৩টা নাগাদ সাধন রায়কে জিজ্ঞাসাবাদ করে ফেরার পথেই খবর পাওয়া যায় তার বাড়ির পেছনে মনু নদীতে পরিতোষের লাশ ভাসছে। তড়িঘড়ি নদীতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 তাছাড়া তার বাড়ির পেছনে রক্তের দাগও লক্ষ্য করা গেছে। এই ঘটনা চাউর হতেই উত্তেজিত এলাকাবাসী সাধন রায়ের বাড়ি ঘেরাও করে। মারমুখী জনতার হাত থেকে রক্ষা করে দুই সন্দেহজনককেই মনু থানায় নিয়ে আসা হয়।

এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে খবর। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুয়ার আসরে কোন বিষয় নিয়ে বচসাকে কেন্দ্র করেই হয়তোবা এই হত্যাকান্ড। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top