News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রিকেটে মূলপর্বে খেলা নিশ্চিত সত্ত্বেও ত্রিপুরার বিজয়রথ থামালো পন্ডিচেরি
Image

জাতীয় ক্রিকেটে মূলপর্বে খেলা নিশ্চিত সত্ত্বেও ত্রিপুরার বিজয়রথ থামালো পন্ডিচেরি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। ত্রিপুরার বিজয় রথ থামালো পন্ডিচেরি। টানা ছয় ম্যাচে জয়ের পর গ্রুপ লীগের অন্তিম ম্যাচে আজ, মঙ্গলবার পন্ডিচেরি ত্রিপুরাকে ৮১ রানের ব্যবধানে পরাজিত করেছে। যদিও এই অন্তিম ম্যাচের আগেই ত্রিপুরা দল জাতীয় সিনিয়র মহিলা এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের মূল পড়বে তথা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এটাও হতে পারে ত্রিপুরা দল পন্ডিচেরি কে একটু হালকা ভাবে নিয়েছিল। আবার এমনও হতে পারে যেহেতু কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত, সেইহেতু শেষ ম্যাচে নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে তেমন চাপ নেয়নি ত্রিপুরা দলের ক্রিকেটাররা। ভুবনেশ্বরের কিট ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে পন্ডিচেরি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে দলের পক্ষে তামান্না নিগম তথা দলনেত্রীর অপরাজিত ১৪০ রান যথেষ্ট উল্লেখযোগ্য। তামান্না ১৫০ বল খেলে ১৭ টি বাউন্ডারি হাকিয়ে ১৪০ রান সংগ্রহ করে। এছাড়া অভিসার ৭২ রান এবং আশার ৬৫ রান উল্লেখ করার মতো। রাজ্য দলের অন্নপূর্ণা দুটি উইকেট পেয়েছে। অন্যদের মধ্যে সুরভী, রেশমা, হেনা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দল চার উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করতে সীমিত পঞ্চাশ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ঋজু সাহার অপরাজিত ৮৫ রান মৌচৈতি দেবনাথ এর ৩৮ রান, শিউলী চক্রবর্তীর ৩০ রান এবং অন্নপূর্ণা দাসের অপরাজিত ২৯ রান উল্লেখ করার মতো।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top