News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা : মথুরার মসজিদে সার্ভেতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
Image

শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা : মথুরার মসজিদে সার্ভেতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহি ইদগাহ মসজিদ বিবাদ মামলায় মসজিদের সার্ভের জন্য কমিশনার নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদের সার্ভে করার বিষয়ে একজন কমিশনার নিয়োগের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ কোর্ট। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আপাতত মসজিদের সার্ভের কাজ বন্ধ রাখার কথাও বলেছে সুপ্রিম কোর্ট।

মথুরার ইদগাহ মসজিদ কমিটির প্রতিনিধিত্বকারী আইনজীবী মেহমুদ প্রাচা বলেছেন, “সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।” ভগবান শ্রীকৃষ্ণ লাল্লা বিরাজমানের প্রতিনিধিত্বকারী আইনজীবী রীনা এন সিং বলেছেন, “সুপ্রিম কোর্ট আজ এলাহাবাদ হাইকোর্টের মামলার সার্ভে আদেশের বিষয়ে শুনেছে, যা মুসলিম পক্ষের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ইন্তেজামিয়া কমিটি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল এবং আজ সুপ্রিম কোর্ট শুধুমাত্র সমীক্ষার নির্দেশ স্থগিত করেছে। কিন্তু, ট্রায়াল স্থগিত করেনি। এলাহাবাদ হাইকোর্টে ট্রায়াল চলবে… আগামী ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top