News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের, প্রাণে বাঁচলেন ৪ জন
Image

দিল্লিতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের, প্রাণে বাঁচলেন ৪ জন

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন একজন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন, তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। সোমবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির কোতোয়ালি থানা এলাকার গীতা কলোনি ফ্লাইওভারের আগে ঝিল কাটের কাছে সেলিম গড় রোডে। মৃতের নাম-গৌরব মালহোত্রা (৪০)।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপর বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

Releated Posts

দিল্লির সীমাপুরিতে বহুতল ভবনের অংশ ভেঙে পড়ে আতঙ্ক, ধ্বংসস্তূপে বহুজন আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): দিল্লির উত্তরাঞ্চলের সীমাপুরি এলাকায় বুধবার একটি বহুতল ভবনের একাংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধ্বংসস্তূপের…

ByByNews Desk Oct 7, 2026

সিইসি-র বিরুদ্ধে দিল্লিতে আপের বিক্ষোভ, কংগ্রেস-বামেদেরও যোগদান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বুধবার দিল্লির কাশ্মীরি গেট এলাকায় দিল্লির মুখ্য…

ByByNews Desk Oct 7, 2026

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকলে বিধানসভায় যাব না’: হুমায়ুন কবীর

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন বিধানসভার অধিবেশনে যোগ দেবেন না বলে…

ByByNews Desk Oct 7, 2026

আহমেদাবাদে ১০টি স্কুলে বোমা হামলার হুমকি, আগেভাগেই ছুটি পড়ুয়াদের

আহমেদাবাদ, ৭ অক্টোবর (আইএএনএস): বুধবার আহমেদাবাদের অন্তত ১০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সতর্কতামূলক…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top