News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৩ জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে রাম মন্দির : চম্পত রাই
Image

২৩ জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে রাম মন্দির : চম্পত রাই

অযোধ্যা, ১৫ জানুয়ারি (হি.স.) : প্রতীক্ষার আর মাত্র কিছু দিন, আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তারপরের দিনই, ২৩ জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে রাম মন্দির। সোমবার এমনটাই জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি বলেছেন, ‘প্রাণ প্রতিষ্ঠা’ দুপুর ১টার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী-সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যরা নিজেদের ভাবনা ব্যক্ত করবেন। প্রথা অনুযায়ী, নেপালের জনকপুর ও মিথিলার এলাকা থেকে ১০০০ ঝুড়িতে উপহার এসেছে। ২০ এবং ২১ জানুয়ারি দর্শন সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই আরও বলেছেন, “রাম মন্দিরের ‘গর্ভগৃহ’-র অভ্যন্তরে প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, নৃত্য গোপালজি মহারাজ, উত্তর প্রদেশের রাজ্যপাল এবং সমস্ত মন্দিরের ট্রাস্টিরা উপস্থিত থাকবেন। ১৫০ জনেরও বেশি সাধু, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং পদ্ম পুরস্কারপ্রাপ্তদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।”

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top