News Flash

  • Home
  • দিনের খবর
  • নিউটাউন জ্যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই চারটি বাড়ি
Image

নিউটাউন জ্যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই চারটি বাড়ি

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : শীতের সকালে নিউটাউন হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই এলাকার চারটি বাড়ি। ঘটনস্থলে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের জ্যোতিনগরে একটি বাড়িতে সিলিন্ডার থেকে আগুন লাগে। পরে ওই বাড়ির সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায় আরো বেশ কয়েকটি বাড়িতে।

ক্রমাগত কালো ধোঁয়া দেখে ছুটে আসে এলকাবাসী। দমকল ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। রাস্তা ছোট হওয়ায় দমকল অনেক কষ্টে বাড়ির কাছাকাছি পৌঁছায়। ফলে অনেকটা সময় নষ্ট হয়। কিন্তু স্থানীয়রা পাশের একটি জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি। কিভাবে আগুন লেগেছে এখনো জানা সম্ভব হয়নি, তদন্তে নিউ টাউন থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে হতাহতের কোনো খবর নেই।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top