News Flash

  • Home
  • দিনের খবর
  • লোকসভা ভোটে বিএসপি একাই লড়বে : মায়াবতী; খারিজ করলেন রাজনীতি ছাড়ার গুঞ্জনও
Image

লোকসভা ভোটে বিএসপি একাই লড়বে : মায়াবতী; খারিজ করলেন রাজনীতি ছাড়ার গুঞ্জনও

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একাই লড়বে। জন্মদিনে জানিয়ে দিলেন দলের প্রধান মায়াবতী। একইসঙ্গে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনা-গুঞ্জন ও খারিজ করে দিয়েছেন মায়াবতী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, “আমি স্পষ্ট করতে চাই, আমাদের দল (বিএসপি) আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে। অনগ্রসর সম্প্রদায়, দলিত, উপজাতি এবং মুসলমানদের সমর্থন নিয়ে আমরা ২০০৭ সালে উত্তর প্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছি। আর তাই আমরা একাই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনও জোটে যোগ দেব না।”

রাজনীতি ছাড়ার গুঞ্জন খারিজ করে মায়াবতী বলেছেন, “গত মাসে আমি আকাশ আনন্দকে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছি, এরপর থেকে মিডিয়াতে অনুমান করা হচ্ছিল যে আমি শীঘ্রই রাজনীতি থেকে অবসর নিতে পারি। যাইহোক, আমি স্পষ্ট করতে চাই, এমনটা নয় এবং আমি দলকে শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাব।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top