News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবর্গ সহ ইমফল পৌঁছলেন রাহুল, সড়কপথে রওয়ানা থউবালের উদ্দেশ্যে
Image

এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবর্গ সহ ইমফল পৌঁছলেন রাহুল, সড়কপথে রওয়ানা থউবালের উদ্দেশ্যে

ইমফল, ১৪ জানুয়ারি (হি.স.) : এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবর্গকে সঙ্গে নিয়ে ইমফল বিমানবন্দরে অবতরণ করেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিমানবন্দরে অবতরণ করার পর মণিপুর প্রদেশ কংগ্রেসের নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এখান থেকে সড়কপথে রওয়ানা হয়েছেন থউবাল জেলার অন্তর্গত খংজামের উদ্দেশ্যে। খংজাম ময়দান থেকে এক জনসভার মাধ্যমে রাহুল শুরু করবেন তাঁর প্রস্তাবিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র

ঘন কুয়াশার দরুন দিল্লি বিমানবন্দর থেকে রাহুল গান্ধীদের বিশেষ ইন্ডিগো উড়ান প্রায় চার ঘণ্টা বিলম্বে যাত্রা করে। তাঁর সঙ্গে এসেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী যথাক্রমে সিদ্ধারামাইয়া ও ডিকে শিবকুমার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট, অভিষেক মনু সিংভি, দিগবিজয় সিং, সলমান খুরশিদ প্রমুখ এক ঝাঁক কেন্দ্রীয় নেতা।

মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বিধায়ক কে মেঘচন্দ্র জানান, কথা ছিল আজ রবিবার সকাল ১১টায় ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করবেন রাহুল গান্ধী। কিন্তু তাঁর বিলম্বে পৌঁছায় সমাবেশ এবং যাত্রার সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে, জানান তিনি।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top