News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রাম নাম জপ কর্মসূচি
Image

বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রাম নাম জপ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি: রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারাদেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেজে উঠেছে অযোধ্যা। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা রাম মন্দির প্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি হাতে নিচ্ছেন। পিছিয়ে নেই রাজ্য ত্রিপুরা। 

আজ রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজধানী আগরতলা শহরে অনুষ্ঠিত হলো  বর্ণাঢ্য শোভাযাত্রা। 

চলতি মাসের ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার উদ্যোগে শনিবার আগরতলায় হয় রেলি। 

এদিন পুরনো কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠ থেকে বের হয় সুদৃশ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ ময়দানে হয় জমায়েত। সেখানে হয় অনুষ্ঠান। পাশাপাশি হয় রাম নাম জপের আয়োজন করা হয় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে। 

এদিন শোভাযাত্রা ও অনুষ্ঠানে প্রচুর নারী- পুরুষ অংশ নেন। ছিলেন সাধুসন্তরাও। উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের মহারাজ মহন্ত গয়ামণি ব্রক্ষ্মচারী সহ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা।

 শান্তিকালী আশ্রমের মহারাজ বলেন, ৫০০ বছর আন্দোলনের ফলে রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তিনি সনাতনী হিন্দু সমাজের কাছে আহ্বান রাখেন ২২ তারিখ প্রতিটি হিন্দু সমাজের ঘরে ঘরে রাম নাম জপ করা ও প্রদীপ প্রজ্জলনের জন্য। জতনি রাম নামে এদিনের অনুষ্ঠান হয়। এদিনের কর্মসূচিতে খোয়াই পশ্চিম জেলা থেকে লোকজনও এসে যোগ দেন। 

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ জুলাই: সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডিডব্লিউএস) মহকুমা কার্যালয়ের সামনে দুই ঠিকাদারকে হামলার…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top