News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যায্য মূল্যের দোকানে মিলছে না সামগ্রী, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের
Image

ন্যায্য মূল্যের দোকানে মিলছে না সামগ্রী, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জানুয়ারি:সঠিক সময়ে রেশন না পেয়ে প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করল। অবশেষে এসডিএম এর হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়েছে রাস্তা।

যেকোনো দাবি আদায়ের ক্ষেত্রে রাস্তা অবরোধ করা এখন রোজ নামচায় পরিণত হয়ে গেছে। সরকারি আধিকারিকদের বাধ্য না করলে ন্যায্য পাওনা পাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এরই ফলস্বরূপ শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মঙ্গলখালীতে রাস্তা অবরোধ করে রাখে ক্ষুব্ধ গ্রামবাসীরা।

জানা যায় মঙ্গলখালীতে পল্লীমঙ্গল প্যাক্সের আওতাধীন একটি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। এই দোকানের কার্ড হোল্ডার ৯০০ জন। কিন্তু শেষ ৪ -৫ মাস ধরে গ্রাহকরা সঠিক চাল বা অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে পাচ্ছেন না।

তাদের অভিযোগ প্রতিমাসের শেষের দিকে একবার ন্যায্য মূল্যের দোকানে দ্রব্য সামগ্রী তুলে সবার ফিঙ্গারপ্রিন্ট রেখে একদিন বা দুইদিন গিয়ে আর কিছু দেওয়া হয় না। রেশন ডিলারের দায়িত্বে রয়েছেন বারিন্দ্রনাথ, পিতা চরণ নাথ। বাবা চরণ নাথ শাসকদলীয় নেতৃস্থানীয় হওয়ায় যা ইচ্ছে তাই করে চলেছে ছেলে বারেন্দ্রনাথ। এমনই অভিযোগ পরিবারের সদস্যদের।

গ্রামবাসীরা প্যাক্সের ম্যানেজার নির্মল কান্তি দের কাছে ন্যায্যমূল্যের দোকান নিয়ে অভিযোগ জানালে কোন সঠিক উত্তর না পাওয়ায় অবশেষে রাস্তা অবরোধে নামে গ্রামবাসীরা।

শনিবার দুপুর বারোটা পর্যন্ত এই রাস্তা অবরোধ চলে। খবর পেয়ে এলাকায় ছুটে যান ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট সাম জয় জমাতিয়া, ডিসিএম সঞ্জয় আচার্য এবং ফুড ইন্সপেক্টর সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সেখানে গ্রামবাসীদের সাথে আধিকারিকদের কথাবার্তার পর গ্রামবাসীরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে।

আধিকারিকরা জানিয়েছেন, যে এখন থেকে প্রতিমাসে ন্যায্যমূল্যের দোকানে গ্রাহকরা সঠিক সময়ের সরকারি দ্রব্য সামগ্রী পাচ্ছে কিনা তা নিয়ে পর্যবেক্ষণ করা হবে। এই আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ মুক্ত হয় রাস্তা। স্বাভাবিক হয় যান চলাচল।


Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top