News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি :‌ দ্বিতীয় দিনে ৪১ ওভার বড় স্কোরের পথে তামিলনাড়ু
Image

রঞ্জি :‌ দ্বিতীয় দিনে ৪১ ওভার বড় স্কোরের পথে তামিলনাড়ু

তামিলনাড়ু-‌১২২/‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। দ্বিতীয় দিনে হলো মাত্র ৪১ ওভার। প্রথম দিনের পর দ্বিতীয় দিনের বেশীরভাগ সময় মন্দ আলোর জন্য হলো না ম্যাচ । ফলে ত্রিপুরা-‌ তামিলনাড়ু ম্যাচ নিশ্চিত অমিমাংশিত-‌র পথে এগুচ্ছে। বড় কোনও অঘটন না ঘটলে। এখন দেখার কোনও দল প্রথম ইনিংসে লিড নিতে পারে। তবে সফররত দল বড় স্কোর গড়ার পথে এগুচ্ছে। রবিবার সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলেই স্বাগতিক দল সুবিধে পাবে। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিনের শেষে তামিলনাড়ু ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে। দলের হয়ে বিজয় শঙ্কর অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন। শনিবার মধ্যান্নভোজের পর খেলা শুরু হয়। তামিলনাড়ুর অধিনায়ক আর সাই কিশোর টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ত্রিপুরার দুই বোলার মণিশঙ্কর মুড়াসিং এবং রাণা দত্ত-‌র তান্ডবে শুরু থেকেই চাপে পড়ে সফররত দল। দলীয় ২৯ রানের মধ্যে তামিলনাড়ু হারায় দুই ওপেনার আর বিমল খুমার (‌১৪) এবং বি শচীন-‌কে (‌৫)। চাপের মুখে দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে থাকেন বি ইন্দ্রনাথ এবং বিজয় শঙ্কর। ওই জুটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় ত্রিপুরার যাবতীয় আক্রমণের মোকাবেলা করেন ওই দুই ব্যাটসম্যান। এবং স্কোরবোর্ড সচল রাখেন। মন্দ আলোর জন্য শেষে যখন খেলা বন্ধ হয় তখন‌‌ তামিলনাড়ু ৪১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১২২ রান করে। বিজয় শঙ্কর ৮৩ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে এবং ইন্দ্রনাথ ১০৫ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে মণিশঙ্কর ১১ রানে এবং রাণা ২৬ রানে ১ টি করে উইকেট দখল করেন। ত্রিপুরার রবিবার সকালে লক্ষ্য থাকবে দ্রুত দুই অপরাজিত ব্যাটসম্যানকে প্যাভেলিয়নে ফেরত পাঠাতে। নতুবা ত্রিপুরার ঘাড়ে চেপে বসবে সফররত দল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top