News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজি ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, বিরোধীদের কোনও ইস্যু অবশিষ্ট নেই : নাড্ডা
Image

মোদীজি ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, বিরোধীদের কোনও ইস্যু অবশিষ্ট নেই : নাড্ডা


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, তাই বিরোধীরা জানে না কী ইস্যু উত্থাপন করবে। এখন বিরোধীদের কোনও ইস্যু অবশিষ্ট নেই। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে নমো নবমতদাতা সম্মেলনে নাড্ডা বলেছেন, আমরা বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ, এবং তাই আমাদের শক্তিই ভারতকে উন্নত দেশে রূপান্তরিত করার একটি বড় মাধ্যম। আমাদের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমেই বিকশিত ভারত গড়ার প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়িত হতে পারে।

নাড্ডা আরও বলেছেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য, এই মানুষজন (বিরোধীরা) দেশকে জাতপাতে বিভক্ত করেছিল, তাই মোদীজি বলেছেন, আমার কাছে কেবল চারটি জাতি – মহিলা, যুবক, কৃষক এবং দরিদ্র। এই চার জাতি গড়ে উঠলে দেশের উন্নয়ন হবে। নাড্ডার কথায়, বর্তমানে আপনারা পরিবর্তনের যুগে বাস করছেন। প্রধানমন্ত্রী মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন, এবং এটি সত্যিই বিরোধীদের বিস্মিত করেছে। এখন বিরোধীরা জানে না কী করতে হবে, কী ইস্যু উত্থাপন করতে হবে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top