News Flash

  • Home
  • দেশ
  • আইএনডিআই জোটের ভার্চুয়াল বৈঠককে ফলপ্রসূ বললেন খাড়গে, জানালেন সবাই খুশি
Image

আইএনডিআই জোটের ভার্চুয়াল বৈঠককে ফলপ্রসূ বললেন খাড়গে, জানালেন সবাই খুশি


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): বিরোধীদের আইএনডিআই জোটের শনিবারের ভার্চুয়াল বৈঠককে ফলপ্রসূ বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আইএনডিআই কো-অর্ডিনেশন কমিটির নেতারা আজ অনলাইনে মিলিত হয়েছেন এবং জোটের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। আসন বন্টন নিয়ে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে, তাই সবাই খুশি।

খাড়গে আরও লেখেন, আমরা আগামী দিনে আইএনডিআই দলগুলির যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা করেছি। আমি ও রাহুল গান্ধী সমস্ত আইএনডিআই দলগুলিকে তাঁদের সুবিধামত ”ভারত জোড়ো ন্যায় যাত্রা”-তে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছি।
বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে আইএনডিআই অ্যালায়েন্সের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আমাদের মধ্যে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আসন বন্টন নিয়ে আমরা সবাই সিদ্ধান্ত নেব। কেউ কেউ পরামর্শ দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে জোটের নেতৃত্ব দেওয়া উচিত এবং সবাই একমত হয়েছেন। আগামী দিনে পরিকল্পনা প্রণয়নের জন্য আমরা একটি কমিটিও গঠন করেছি। সকলেই পরামর্শ দিয়েছেন, নীতীশ কুমারকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব নেওয়া উচিত, তবে তাঁর অভিমত হল যিনি দায়িত্বে রয়েছেন তিনি অব্যাহত রাখবেন।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top