News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের হাসপাতালে মদন মিত্র, গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আইসিইউতে
Image

ফের হাসপাতালে মদন মিত্র, গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আইসিইউতে

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : ফের গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তীব্র জ্বর, খিঁচুনি, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মদনের। এমনকী সোডিয়াম-পটাশিয়ামের তারতম্যের জন্য মাঝেমধ্যেই আবোলতাবোল কথা বলছেন তিনি। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে মদন মিত্রের। এই মুহূর্তে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে।

ফের হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্র। শুক্রবার রাতে পরিস্থিতি জটিল হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল বিধায়ককে। মাঝরাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।
দিন কয়েক আগেই কিডনির সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিবার সূত্রে খবর, শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি থাকাকালীনই চোট পেয়ে হাতের হাড় ভাঙে মদন মিত্রের। অস্ত্রোপচার করতে হয়। পরিজনেরা জানাচ্ছেন, বাড়িতে ফিরলেও অত্যন্ত দুর্বল ছিলেন বিধায়ক। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ক্রমশ হিমোগ্লোবিন কমতে শুরু করে। রক্তে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও কমেছিল। একই কথা বারবার বলার মত সমস্যা দেখা দেয়। আবার, পিঠের একটি হাড় ভেঙেছে বলেও সন্দেহ করা হচ্ছে। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে বাড়িতেই কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সমস্যা ক্রমশ বাড়তে থাকায় বিকেলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদনকে দেখছেন।

হাসপাতাল সূত্রে খবর, মাঝরাতে আইসিইউতে দেওয়া হয়েছে কামারহাটির বিধায়ককে। একই কথা বারবার বলছেন। জ্বরও রয়েছে। কখনও জ্ঞান আসছে। আবার জ্ঞান হারাচ্ছেন। হিমোগ্লোবিনও মারাত্মক কমেছে। সবমিলিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি বেশ জটিল বলেই মনে করছেন চিকিৎসকরা।

Releated Posts

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top