News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতের মরসুমেও বরফ-হীন কাশ্মীর, আবহাওয়া দফতর জানাল একই প্রবণতা অতীতেও দেখা গিয়েছে
Image

শীতের মরসুমেও বরফ-হীন কাশ্মীর, আবহাওয়া দফতর জানাল একই প্রবণতা অতীতেও দেখা গিয়েছে

শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): গুলমার্গ, নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষারঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। জম্মু ও কাশ্মীরের এই পর্যটনস্থলের আকর্ষণই আলাদা। কিন্তু এ বার যেন গুলমার্গের চেনা, সেই আকর্ষণীয় ছবিটা একেবারে উধাও। না, পর্যটকরা যে আসছেন না, এমনটা নয়। তবে প্রকৃতিই যেন এ বার মুখ ফিরিয়ে নিয়েছে। পর্যটকদের মুখে ঘুরে বেড়াচ্ছে, এ কোন গুলমার্গ! ভরা শীতের মরসুমেও দেখা নেই তুষারপাতের। বিগত বেশ কিছু দিন শুষ্ক আবহাওয়ার সাক্ষী কাশ্মীর, বৃষ্টি অথবা তুষারপাতের দেখা নেই। ফলে শীতও কিছুটা কমেছে।

কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, একই প্রবণতা অতীতেও দেখা গিয়েছে। দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরে দিনের তাপমাত্রা বেড়েছে। অতীতে ২০১৮, ২০১৬ ও ২০১৫ সালেও এমন প্রবণতা দেখা গিয়েছিল। গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী ‘এল নিনো’। তেমনই দাবি করছেন আবহবিদরা। কাশ্মীর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, আগামী দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে ১৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। গত তিন-চার বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল। নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এ বার সেটাও দেখা যাচ্ছে না। নভেম্বর থেকে ‘এল নিনো’র প্রভাব চলছে। আগামী মাসেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করছেন কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top