News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Image

সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : ‘সুজিত বসুর দুই ঘনিষ্ঠ আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী কামারহাটিতে পুরসভায় চাকরি পেয়েছে। ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।’ রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

অন্যদিকে শুক্রবার বেলা বাড়তেই এদিন মন্ত্রী সুজিত বসুর বাড়ির আশেপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়। বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। উল্লেখ্য, সন্দেশখালিতে শাজাহান শেখের ঘটনার পর থেকে সতর্ক ইডি আধিকারিকরা।
কয়েকদিনের বিরতির পর কলকাতায় আবার সক্রিয় ইডি। শুক্রবার সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হানা দিলো তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। পুর নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে তারা মন্ত্রীর দুটি বাড়িতে হানা দেয়। সেখানে ইডি আধিকারিকরা জরুরি নথি ও তথ্য খতিয়ে দেখছেন। একসঙ্গে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

যদিও মন্ত্রী সুজিত বসুর দাবি, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চক্রান্ত চলছে। তিনি কেন্দ্রীয় এজেন্সি তরফে কোনো নোটিশ পাননি। এর আগে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে যখনই তাঁকে ডাকা হবে তিনি উপস্থিত হবেন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top