News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত উনকোটি জেলার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জে বি ডার্লং
Image

প্রয়াত উনকোটি জেলার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জে বি ডার্লং

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ জানুয়ারি : বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হলো কুমারঘাট মহকুমা এলাকার চিকিৎসক তথা ঊনকোটি জেলার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জে বি ডারলং এর।  মৃত‍্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

 জানাগেছে বুধবার সন্ধ‍্যা রাতে রোগিদের চিকিৎসা করে তিনি কুমারঘাটস্থিত একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ই হটাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন তাকে অচৈতন্য অবস্থায় হোটেল থেকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসকরা তার স্বাস্থ‍্য পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার পরিবারের লোকজন।

 প্রসঙ্গত উল্লেখ‍্য প্রয়াত জেবি ডার্লং দীর্ঘদিন যাবত কুমারঘাট হাসপতালে চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঊনকোটি জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক হিসাবেও সফলভাবে কাজ করেন অনেকদিন। মৃত‍্যুকালে তিনি স্ত্রী সহ তিন মেয়ে এবং আত্মীয় সজন সহ অনেক রেখে যান। বৃহস্পতিবার প্রয়াত চিকিৎসকের নেপালটিলাস্থিত বাসভবনে শেষ কৃত‍্য সম্পন্ন হয়েছে। এই চিকিৎসকের অকাল প্রয়ানে কুমারঘাট মহকুমা এলাকাতে নেমে আসে গভীর শোকের ছায়া।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top