News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে তরুণ সংঘকে ধরাশায়ী করে টানা জয় অনুরাগীর
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে তরুণ সংঘকে ধরাশায়ী করে টানা জয় অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর দাপটে আটকে গেল তরুণ সংঘ দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ পনেরো ক্রিকেট আসরে বৃহস্পতিবার রানীরবাজার মাঠে ক্রিকেট অনুরাগীর মুখোমুখি হয় তরুণ সংঘ শিবির। ম্যাচে তরুণ সংঘকে আট উইকেটের বিনিময়ে হারিয়ে দিলো ক্রিকেট অনুরাগী দল। টস জিতে তরুণ সংঘ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে তরুণ সংঘ দল ৪২ ওভারে নয় উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৪ রান। ব্যাটে দলের হয়ে ইয়াহারাথ সিনহা সর্বাধিক ৩৭ রান করে। এর মধ্যে সাতটি বাউন্ডারির মার সামিল রয়েছে।এছাড়া রাজদীপ সাহা ২১, শুভ্রজিত সাহা ১৮ রান করে। বল হাতে ক্রিকেট অনুরাগীর হয়ে দিগ্বিজয় দেববর্মা ১৭ রানে  তিনটি, শাহীন জামান দুটি এবং একটি করে উইকেট নেয় আয়ুষ্মান সেন , সায়ন ধানুকরা। জয়ের জন্য ক্রিকেট অনুরাগীর সামনে টার্গেট দাঁড়ায় ১২৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল অনায়াসেই ২৬.৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে বেদব্রত বণিক ৪৭বলে ৩১, অভিজিৎ শর্মা ৫৭ বলে ৪৭ রান করে আউট হলে ও শেষে সৃজন দেব ও আমন মিয়া নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। সৃজন ১৪ এবং আমন মিয়া ২৩ রানে অক্ষত থাকে। আমনের ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার শামিল রয়েছে।তরুণ সংঘের পক্ষে একটি করে উইকেট নেয় সায়নতন রায় ও সৃজনদীপ দাসরা। সুবাদে আট উইকেটের বিনিময়ে ম্যাচ থেকে পয়েন্ট বগল দাবা করে নিলো ক্রিকেট অনুরাগী দল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top