News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলসকে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা প্রগতি প্লে সেন্টারের
Image

জুয়েলসকে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। জয় দিয়ে যাত্রা শুরু করলো প্রগতি প্লে সেন্টার। প্রগতির গতির কাছে বেসামাল হয়ে গেল জুয়েলস এসোসিয়েশন।সদর অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টে নেপকো মাঠে বৃহস্পতিবার জুয়েলস মুখোমুখি হয় প্রগতির। ম্যাচে প্রগতি ব্রিগেড ৪৪ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুয়েলস দলকে। টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে ভালো ভাবেই কাজে লাগায় দলের অধিকাংশ ব্যাটসম্যানরা। সুবাদে ৩৭.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫৬ রান। ব্যাট হাতে প্রগতির হয়ে ইয়াশ দেববর্মা ২৮, অনিকেশ বিশ্বাস ২৮, সায়ন দেব ৩৮, মাহির্নব লস্কর উল্লেখযোগ্য মেজাজে ১৯ রান করে।।অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২৭ রানের। বলে জুয়েলসের পক্ষে ক্রিস ভৌমিক ৪ টি উইকেট দখল করে। এছাড়া এমডি জাফর দুটি এবং একটি করে উইকেট নেয় গৌরব রাজ সাহা, অভ্ৰ কান্তি মোদকরা।  পাল্টা খেলতে নেমে জুয়েলস ব্রিগেড শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এই অবস্থায় উইকেটের একদিক আগলে আরিয়ান কুমার সিং উল্লেখযোগ্য মেজাজে ৫৬ রান করলে ও আর কোনো ব্যাটসম্যানই ভরসা যোগাতে পারেনি তাকে। সুবাদে জুয়েলসের রানের দৌড় থেমে গেল ৩৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১১২ রানে। বিজয়ী দলের হয়ে বল হাতে আয়ুশ সরকার তিনটি এবং তন্ময় সরকার ৪টি উইকেট ভাঙে বিপক্ষের। একটি করে উইকেট নেয় মাহির্নব লস্কর ও দেবজিত সিংহ রায়রা। সুবাদে ৪৪ রানের ব্যবধানে ম্যাচে জয় হাসিল করে ঘরমুখো হলো প্রগতি শিবির।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top