News Flash

  • Home
  • খেলা
  • সদরে ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে এগিয়ে চলো-র জয় অব্যাহত
Image

সদরে ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে এগিয়ে চলো-র জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ঝড়ো ইনিংস অর্পণ ও মাহিনের। এই দুই ব্যাটসম্যানের টর্নেডো ব্যাটিংয়ে কুপোকাত দশমীঘাট কোচিং সেন্টার। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় দশমিঘাট দল। ম্যাচে এগিয়ে চলো সংঘ ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো দশমীঘাট দলকে। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরুটা সেই মানের হয়নি। ওপেনিং এ নামা রাজদীপ সিনহা ১১ বল খেলে ০ রানে আউট হয়ে যায়। অপর ওপেনার মাহিন চৌধুরীকে ভরসা যোগায় উইকেটে নেমে ময়ুক চৌধুরী।।এই দুই ব্যাটসম্যান স্কোরকে টানতে থাকে। ময়ুক ২১ রানে আউট হয়ে যায়। পরবর্তীতে উইকেটে এসে ভরসা যোগায় অর্পণ। অর্পণ ও মাহিন জুটি রীতিমতো হামলে পড়লো দশমীঘাট বোলারদের উপর। সুবাদে ৩৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে এগিয়ে চলোর স্কোর দাঁড়ায় ২২৯ রানে। এর মধ্যে অর্পণ একাই করে অপরাজিত ৯৫ রান। তার এই ইনিংসে ১১ টি চার ও তিনটি ছয়ের মার সামিল রয়েছে। এছাড়া মাহিন ১০৩ বলে ৮৪ রান করে। দশমীঘাটের হয়ে একটি করে উইকেট নেয় আরাফাত হোসেন, শুভম গণ ও দেবজিত দাসরা। পাল্টা খেলতে নেমে দশমিঘাট দল রানের চাপে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এই চাপ আর শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দল। ফলে ২৩.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৪৩ রানই করতে সক্ষম হয় দশমীঘাট দল। বিজয়ী দলের হয়ে তিনটি উইকেট নেয় মাহিন চৌধুরী। এছাড়া দুটো উইকেট নেয় প্রত্যয় দাস চৌধুরী ও নীল দেববর্মারা।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top