News Flash

  • Home
  • দেশ
  • তপসিয়ার ঘিঞ্জি এলাকার রবার কারখানায় আগুন, নেভাতে সমস্যায় দমকল
Image

তপসিয়ার ঘিঞ্জি এলাকার রবার কারখানায় আগুন, নেভাতে সমস্যায় দমকল

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.) : ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড তপসিয়ায়। বৃহস্পতিবার সকালে সেখানে এক রবার কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা।

তপসিয়ার ওই কারখানায় নিচতলায় জুতো এবং তার উপর তলায় রবারের জিনিস তৈরি হয়। সকালে সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িকেই গ্রাস করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন।
ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা হলেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রথমে গুদাম ফাঁকা করা হয়। পরে পাশের বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই দুটি গুদাম। মাথায় হাত ব্যবসায়ীদের।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top