News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের
Image

‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালি কাণ্ডে আপাতত স্বস্তিতে ইডি। সোমবার পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কড়া পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না। বৃহস্পতিবার এমনই মৌখিক নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

ইডি বৃহস্পতিবার আদালতে জানায়, “সন্দেশখালির ঘটনায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সংবাদমাধ্যমের সামনে আমাদের অফিসারদের মারধর করা হয়।” এসব শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দেন, সোমবার পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে গত শুক্রবার বসিরহাটের সন্দেশখালিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু শাহজাহানের দেখা পাওয়া কিংবা তল্লাশি তো দূর, উল্টে সন্দেশখালির বেতাজ বাদশার অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে শয়ে শয়ে উন্মত্ত জনতা চড়াও হয় ইডির উপর। তা সত্ত্বেও ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে বিজেপি। ইডিও হাই কোর্টের দ্বারস্থ হয়।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top