News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের নীচেই; জমে গিয়েছে ডাল লেকের জল, শীতে প্রভাবিত জনজীবন
Image

শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের নীচেই; জমে গিয়েছে ডাল লেকের জল, শীতে প্রভাবিত জনজীবন

শ্রীনগর, ১১ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ বজায় রয়েছে গোটা কাশ্মীর উপত্যকায়, কনকনে ঠান্ডায় দিন কাটছে উপত্যকার বাসিন্দাদের। শীত এতটাই বেশি যে শ্রীনগরের ডাল লেকের জল প্রায় জমে গিয়েছে। শ্রীনগরের তাপমাত্রা এখনও রয়েছে হিমাঙ্কের নীচেই। বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গ ও পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ৩.৫ ডিগ্রি ও মাইনাস ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

মাত্রাতিরিক্ত ঠান্ডায় কাঁপছে লাদাখের লেহ শহর ও কার্গিল। বৃহস্পতিবার লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে মাইনাস ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, ‘চিল্লাই কালান’-এর এই সময়ে কাশ্মীরে যেমন তুষারপাত হয়, এবার একেবারে তুষারপাত হয়নি। কাশ্মীরের আবহাওয়া রয়েছে মূলত শুষ্ক।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top