News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসকে ক্ষমতার থেকে বয়কট করছে জনগণ : সুধাংশু ত্রিবেদী
Image

কংগ্রেসকে ক্ষমতার থেকে বয়কট করছে জনগণ : সুধাংশু ত্রিবেদী

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান বয়কট করার জন্য কংগ্রেসকে তোপ দেগে সুধাংশু ত্রিবেদী বলেছেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস। কংগ্রেস জি-২০ শীর্ষ সম্মেলন বয়কট করেছিল, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত, কংগ্রেস কার্গিল বিজয় দিবস বয়কট করেছিল। ১৯৯৮ সালের মে মাসে অটল বিহারী বাজপেয়ীর সরকারের নেতৃত্বে পোখরান পারমাণবিক পরীক্ষার পর ১০ দিনের জন্য কংগ্রেস কোনও বিবৃতি দেয়নি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন অনুষ্ঠানও বয়কট করেছিল কংগ্রেস, যিনি তাঁদের দলের নেতা ছিলেন। জনগণও তাঁদের ক্ষমতা থেকে বয়কট করছে।”

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেছেন, “এটা নেহরুর কংগ্রেস, এটা গান্ধীর কংগ্রেস নয়। মহাত্মা গান্ধী ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গাইতেন এবং এখন কংগ্রেস ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে না। এতে বোঝাই যাচ্ছে কংগ্রেস হিন্দু ধর্ম ও হিন্দুত্বের বিরুদ্ধে।”

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top