News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশ্ন তুলে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি
Image

প্রশ্ন তুলে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): সন্দেশখালির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশের ভূমিকা নিয়েই মামলা দায়ের করেছে ইডি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেছেন ইডির আইনজীবী।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা হয়েছে। এদিকে তারা জানতে পারেন, মারধর খাওয়া ইডি অফিসারদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, ইডির অফিসারের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছে তা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি। কিন্তু সকলে জানে এফআইআর হয়েছে ইডির অফিসারের বিরুদ্ধে।

এদিকে এফআইআরের কপি চাওয়া সত্ত্বেও কোনও রকমভাবে তাদের দেওয়া হচ্ছে না দাবি করেন ইডির আইনজীবী। শুধু তাই নয়, আদালতে ইডি জানিয়েছে, তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা।

Releated Posts

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top