News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের আমরোহাতে ঘুমের মধ্যেই মৃত্যু ৫ শিশুর, অক্সিজেনের অভাবে অসুস্থ আরও দু’জন
Image

উত্তর প্রদেশের আমরোহাতে ঘুমের মধ্যেই মৃত্যু ৫ শিশুর, অক্সিজেনের অভাবে অসুস্থ আরও দু’জন

আমরোহা, ১০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের আমরোহা জেলায় ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫টি শিশুর। একই ঘরে ঘুমিয়ে ছিলেন ৭ জন, অক্সিজেনের অভাবে ৫টি শিশুর মৃত্যুর পাশাপাশি গুরুতর অসুস্থ হয়েছেন আরও দু’জন। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে সোমবার সন্ধ্যায় ঘরের মধ্যে কয়লা জ্বালিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের ঘর বন্ধই ছিল, সন্দেহ হওয়ায় এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃত অবস্থায় ৫টি শিশুর দেহ উদ্ধার করা হয়, দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার আলিপির ভুদ গ্রামে। গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরোহার জেলাশাসক রাজেশ ত্যাগী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৭ জন ঘর গরম রাখার জন্য কয়লা ও কাঠ কয়লা জ্বালিয়ে ছিলেন। এরপর অক্সিজেনের অভাবে ৫টি শিশুর শ্বাসরোধে মৃত্যু হয় এবং দু’জনের অবস্থা গুরুতর এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top