নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ জানুয়ারি : মঙ্গলবার অল্পেতে ভয়াবহ যান দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। ঘটনা বিশালগড় বাইপাস সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, রাস্তার ধারে চায়ের দোকানে উল্টে যায় সরকারি ধান বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশালগড় ব্লক সংলগ্ন বাইপাস সড়কে৷ বিলোনিয়া বড়পাথরী থেকে সরকারি ধান নিয়ে আগরতলায় যাচ্ছিল টিআর০১-ভি-১৬২৩ নম্বরের লরি। বিশালগড় বাইপাস সড়কের ব্লক এলাকায় আসতেই চাকা ফেটে একটি চায়ের দোকানের উপর উল্টে যায় গাড়িটি।
দুর্ঘটনার পর গাড়ি থেকে চালক বেরিয়ে যায়। ওই সময় চায়ের দোকানেও কেউ ছিলনা। ফলে কেউ গুরুতর আহত হয়নি এই দুর্ঘটনায়। অল্পতে রক্ষা পেয়েছে সবাই।

চায়ের দোকানে উল্টে গেল ধান বোঝাই লরি
Tags:
Releated Posts
১৭ জুলাই রাহুল গান্ধীর অনুষ্ঠান ঘিরে কর্মসূচি, যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: রবিবার আগরতলার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির একটি গুরুত্বপূর্ণ…
তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের বসতঘর বিধ্বস্ত; আহত দুই, ঘটনাস্থলে বিধায়িকা ও প্রশাসন
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় বড়সড় দুর্ঘটনা…
হীরাছড়ায় রহস্যঘেরা তরুণীর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিলে সর্বধর্মের জনগণ
কৈলাসহর, ১২ জুলাই: কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্ষোভ থামছে না। শনিবার চা…
চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা
চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার…


















