News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রযান-৩ ও জি-২০ গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যে রাজ্য বিধানসভার অভিনন্দন
Image

চন্দ্রযান-৩ ও জি-২০ গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যে রাজ্য বিধানসভার অভিনন্দন

আগরতলা, ৮ জানুয়ারি : চন্দ্রযান-৩ এর চন্দ্রপৃষ্ঠে সফল ও মসৃণভাবে অবতরণ এবং এই অভিযানের সফল কর্মসম্পাদনের জন্য রাজ্য বিধানসভার পক্ষ থেকে আজ ইসরোর বৈজ্ঞানিক সহ এই অভিযানের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ গ্লোবাল সামিটের অসাধারণ সাফল্যের জন্য বিধানসভার পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি এই সামিটে অংশগ্রহনকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক এবং প্রতিনিধিদেরও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। এই সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অভিনন্দন বার্তা দুটি পড়ে শুনিয়েছেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top