News Flash

Image

নিজ রিক্সাতেই প্রাণ দিলেন পরিশ্রমী শঙ্কর

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ ই জানুয়ারি : নিয়তির এই কি নিষ্ঠুর পরিহাস।  সকালে ঘুম থেকে ওঠে দুমুঠো অন্ন জোগানোর আশায় রিক্সা নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাজারে এলেন রিক্সায় চালক শংকর দেবনাথ (৪৮)। নিয়তির খেলায় অকালে পরপারে চলে যেতে হল সকলের পরিচিত কঠোর পরিশ্রমী রিক্সা চালক শংকর দেবনাথকে। তার বাড়ি বিলোনিয়া হলচৌমুহনী এলাকায়।

জানা যায় প্রতিদিনের ন্যায় পরিবার পরিচালনা এবং দুমুঠো অন্ন যোগানের জন্য বাড়ি থেকে বেরিয়ে এক নং টিলা বাজারে নিজের রিক্সায় বসে যখন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ কখন হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি তা কেউ টেরই পায়নি।  প্রতিদিনের ন্যায় অনেকক্ষণ একইভাবে নিজের রিক্সার উপর পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে দুই একজন সহকর্মী এবং পরিচিত ব্যক্তিরা ডাকাডাকি করার পর শঙ্করের কোন ধরনের সাড়া না পেয়ে সকলের সন্দেহ হয় শঙ্করের কিছু একটা হয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

 ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং সাথে সাথে শংকরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংকরকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন শংকর আর নেই।

 রিক্সা চালক শঙ্করের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন ছুটে যান মহকুমা হাসপাতালে। বিধায়ক শংকরের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন এবং আত্মার চিরশান্তি কামনা করেন। পরিশ্রমী শঙ্কর দেবনাথের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top