News Flash

  • Home
  • দেশ
  • রাস্তার দরিদ্রদের ঠাণ্ডায় কম্বল বিতরণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের
Image

রাস্তার দরিদ্রদের ঠাণ্ডায় কম্বল বিতরণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের

ভোপাল, ৭ জানুয়ারি (হি.স.) : রাস্তায় বসবাসকারী দরিদ্রদের ঠাণ্ডায় কম্বল বিতরণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের উজ্জয়ীনিতে ঠান্ডায় কাঁপতে থাকা দরিদ্রদের কম্বল বিতরণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ।

শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের উজ্জয়ীনিতে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখানে গিয়ে রাতে উজ্জয়ীনি শহর পরিদর্শন করেন। তারপর ফুটপাতের বাসিন্দাদের কম্বল দান করেন। রাতে চামুন্ডা মোড়ে ঠান্ডায় কাঁপতে থাকা বয়স্কদেরও কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। এরপর দেওয়াস গেট বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে উপস্থিত যাত্রীদের ঠান্ডায় কাঁপতে দেখে তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন।

কয়েকদিন আগে রাজধানী ভোপালে মুখ্যমন্ত্রী যাদব শহরের ফুটপাত সহ বিভিন্ন রাত্রিবাসযোগ্য স্থানে দরিদ্র মানুষদের সঙ্গে দেখা করে তাদের কম্বল বিতরণ করেছিলেন। এধরনের নাগরিকদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top