News Flash

  • Home
  • বিদেশ
  • ভোট দিলেন শেখ হাসিনা, বললেন বাংলাদেশে গণতন্ত্র যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে
Image

ভোট দিলেন শেখ হাসিনা, বললেন বাংলাদেশে গণতন্ত্র যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে

ঢাকা, ৭ জানুয়ারি (হি.স.): সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৮টা নাগাদ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটকেন্দ্রে আসবেন, আপনার ভোট অনেক মূল্যবান। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হাসিনা জোর দিয়ে বলেছেন, “আমাদের দেশ সার্বভৌম এবং স্বাধীন, আমাদের বিশাল জনসংখ্যা আছে। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশে গণতন্ত্র যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে।”

ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে পারছি, সে জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ, অনেক বাধা ছিল। অনেক বিপত্তি ছিল। কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নির্বাচনটা যে একান্ত জরুরি, তা বুঝতে পেরেছে। জনগণ তার ইচ্ছেমতো ভোট দেবে। আমরা ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি।’

উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর ২০১৪ ও ২০১৮ সালের পরপর দুই নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হয়। শেখ হাসিনা এদিন ভোট দেওয়ার পর বলেন, ‘২০০৯ সাল থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের এই উন্নতিটা হয়েছে। আমাদের সামনে আরও কাজ রয়েছে। সেটুকু আমরা সম্পন্ন করতে চাই। আমি আশা করি, নৌকা মার্কার জয়লাভ হবে এবং আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা আমাদের বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, তা আমরা বাস্তবায়ন করতে পারব। এ বিশ্বাস আমার আছে। জনগণের ওপর আমার বিশ্বাস আছে।’

Releated Posts

হিংসা ও মৃত্যুর ছায়ায় পিওজেকে নির্বাচন, পাকিস্তানের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তীব্র

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান ধাপে ধাপে বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, প্রাণহানি…

ByByNews Desk Jul 30, 2026

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top