News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল আদিত্য-এল১ : ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করল আদিত্য-এল১ : ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ভারতের প্রথম সৌর-অভিযান সফল। শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে সফল ভাবে আদিত্য-এল১-কে স্থাপন করেছে ইসরো। এদিন বিকেল ৪.২৫ মিনিটে এক্স মাধ্যমে এই তথ্য জানায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক্স হ্যান্ডেলে ইসরো জানায়, ‘ভারত পেরেছে। আদিত্য-এল-১ সফলভাবে এল-১ পয়েন্টের চারপাশে হ্যালো কক্ষপথে প্রবেশ করেছে।’ এরপরই ইসরোর বিজ্ঞানিদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এক্স-এ লেখেন, ‘ভারত আরও একটি ল্যান্ডমার্ক তৈরি করল। ভারতের প্রথম সৌর মানমন্দির আদিত্য-এল১ তার গন্তব্যে পৌঁছেছে। আমাদের বিজ্ঞানীদের নিরলস উৎসর্গের এটি একটি প্রমাণ। আমি দেশবাসীর সঙ্গে আজকের এই খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমরা মানবতার কল্যাণে বিজ্ঞানের এই অগ্রগতিকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাব’।

শুক্রবার গভীর রাতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) মেনধার মহকুমার বালাকোট সেক্টরে আগুন ছড়িয়ে পড়ে। এলওসি পাহারা দেওয়া সেনা সৈন্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত বছরের ২ সেপ্টেম্বর ইসরোর শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে রওনা দেয় সৌরযান আদিত্য-এল ১। দীর্ঘ ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে মহাকাশযানটি। আদিত্য এল-১ মহাকাশে ভ্রমণের ১২৬ দিন পূর্ণ করেছে। আগামী ৫ বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে। ওই এলাকায় আগে থেকেই নাসার আরও চারটি মহাকাশযান রয়েছে। তারাও সূর্যকে পর্যবেক্ষণ করছে। তবে এর আগে ভারতের কোনও মহাকাশযান সূর্যের এত কাছে যায়নি।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top