News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজগুলিতে ২৮৯ জন ফ্যাকাল্টির ঘাটতি রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

কলেজগুলিতে ২৮৯ জন ফ্যাকাল্টির ঘাটতি রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ জানুয়ারি : রাজ্য সরকার পরিচালিত সাধারণ ডিগ্রি, পেশাদার কলেজ এবং ডিপ্লোমা স্তরের প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৮৯ জন ফ্যাকাল্টির ঘাটতি রয়েছে। শুক্রবার ১৩তম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা এই তথ্য দিয়েছেন। 

তাঁর কথায়, উচ্চশিক্ষা বিভাগের অধীন কলেজগুলিতে ফ্যাকাল্টিদের ঘাটতি প্রশমিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা বিভাগ ইতিমধ্যে সাধারণ ডিগ্রি/পেশাগত কলেজগুলির জন্য ১০৩ জন সহকারী অধ্যাপক এবং ডিপ্লোমা স্তরের কারিগরি ইনস্টিটিউটগুলির জন্য বিভিন্ন পর্যায়ে ৫৭ জন লেকচারার নিয়োগ করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ত্রিপুরার সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপকের ৭৫টি শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষকের তীব্র ঘাটতি মেটানোর জন্য শিক্ষা দফতর ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য কলেজগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গেস্ট লেকচারারদের নিয়োগের অনুমোদন দিয়েছে। ইতিমধ্যেই কলেজগুলি দ্বারা ৬৩২ জন গেস্ট লেকচারার নিয়োগ করা হয়েছে। কলেজে শিক্ষাবর্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও গেস্ট লেকচারারদের নিযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, ডাঃ সাহা বলেন।

সাথে তিনি যোগ করেন, উচ্চ শিক্ষা দফতরের অধীনে সমস্ত কলেজে শিক্ষকের মোট অনুমোদিত পদের সংখ্যা ৯৯২। তার মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৭০৩ জন। ফলে মোট ২৮৯টি শূন্যপদ রয়েছে। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উত্থাপিত অন্য প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পরিচালিত ২৫ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ ডিগ্রি কলেজে স্থায়ী অধ্যক্ষ রয়েছেন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top